বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদরে দু’গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতাণ্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষে ওসি জাহিদুল হক, সেকেন্ড ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সোহেল মাহমুদসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজ (৪৫)সহ ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com