রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে সদর ও ডিবি পুলিশকে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নিয়ে ব্যস্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে কোরবানির পশুর হাট, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপারগণ ছাড়াও সদর মডেল থানার ওসি জাহিদুল হক, ডিবির ওসি শামীম আহছান, রঞ্জিত মল্লিক, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর রেজা আহমেদ, সদর থানার সেকেন্ড ধ্রুবেশ চক্রবর্তী, প্রদীপ রায়সহ সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ। মহড়ায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com