স্টাফ রিপোর্টার ॥ নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ বালক ও বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক বালক প্রতিযোগিতায় জয়ী হয় হবিগঞ্জ পৌরসভার ফাইয়াজ আবরার জারিফ। একক বালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় হবিগঞ্জ পৌরসভার শাকেরা আক্তার। জয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভা টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) ও হবিগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন। এর আগে একই প্রতিযোগিতায় বালক ফুটবলে চ্যাম্পিয়ান হয় পৌরসভা। সাঁতার প্রতিযোগিতার একটি ইভেন্টে চ্যাম্পিয়ান এবং দুটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে হবিগঞ্জ পৌরসভা।