শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত এসব জিরা কাভার্ড ভ্যান ও বালুভর্তি ড্রাম ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি বালু ভর্তি সন্দেহভাজন ড্রাম ট্রাককে থামিয়ে তল্লাশি চালায় বিজিবির আভিযানিক দল। এ সময় ট্রাকের বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে একই এলাকায় অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। সেখানেও বস্তার ভেতরে লুকানো অবস্থায় ভারতীয় জিরা পাওয়া যায়।
বিজিবি জানায়, তল্লাশীকালে গাড়িগুলোতে থাকা কাস্টমস কর্তৃপক্ষ প্রদানকৃত কাগজপত্র যাচাই করে দেখা যায়, মূল কপির পরিবর্তে নকল কপি ব্যবহার করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এসব পণ্য পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করা হয়। জব্দকৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এবং সীমান্ত পথে চোরাচালান সম্পূর্ণরূপে দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com