রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

গজনাইপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোশাহিদ চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাজুড়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক মোশাহিদ চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যেই জোরালো গণসংযোগ শুরু করেছেন।
প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন তাদের সমস্যা-অভিযোগ, পরামর্শ করছেন সমাধানের দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। তার এই সরাসরি জনসম্পৃক্ততা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তাকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে। মোশাহিদ চৌধুরী “দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এছাড়াও তিনি নিজস্ব অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণ, রাস্তা সংস্কার এবং কাঁচা রাস্তা কাঁদামুক্ত করার কাজ শুরু করেছেন। এতে করে স্থানীয়দের চলাচলে সুবিধা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় তার আর্থিক ও নৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। সম্প্রতি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোকে কাঁদামুক্ত করার উদ্যোগ নিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। তার এসব কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে এবং তাকে একজন গ্রহণযোগ্য ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এ বিষয়ে মোশাহিদ চৌধুরী বলেন, “আমি সবসময় আমার ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে কিছু উন্নয়নমূলক কাজ করেছি। ভবিষ্যতে জনগণের সমর্থন পেলে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই গজনাইপুর ইউনিয়নে তার কার্যক্রম ও জনপ্রিয়তা নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।তার এই কার্যক্রম ও জনসম্পৃক্ততা গজনাইপুর ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com