বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামীকে সভাপতি করে জাসাসের কমিটি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ধর্ষণ মামলার প্রধান আসামী মহিবুর রহমান মবুকে সভাপতি করায় এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ৬ মে অনুমোদিত এ কমিটিকে ঘিরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, একাধিক গুরুতর মামলার আসামী ও নানা অপকর্মের অভিযোগে আলোচিত একজন ব্যক্তিকে সংগঠনের শীর্ষ পদে বসানোয় প্রশ্নবিদ্ধ হয়েছে সংগঠনটির ভাবমূর্তি ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের বাসিন্দা মহিবুর রহমান মবুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, হবিগঞ্জে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে। মামলায় অভিযোগ করা হয়, এক বিধবা নারীকে সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর কৌশলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ওই মামলায় মবু মিয়া, ছাও মিয়া ও খরছু মিয়াকে আসামী করা হয়। মামলার তদন্ত চলাকালে আদালতের নির্দেশে তিন আসামীর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া মবু মিয়ার বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে দায়ের হওয়া একটি প্রতারণা মামলাও রয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরবে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে এক পরিবারের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। পরে ভুক্তভোগীর ছেলেকে বৈধ কাজ কিংবা আকামার ব্যবস্থা না করে দীর্ঘদিন টালবাহানা করা হয়। এক পর্যায়ে টাকা ফেরত চাইলে লেনদেনের বিষয়টি অস্বীকার করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। অন্যদিকে নবীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ভূমি বিরোধ সংক্রান্ত এজাহারেও মবু মিয়ার নাম উঠে এসেছে। সেখানে সংঘবদ্ধভাবে বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়ে যাওয়া, দখলচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয়ভাবে সরকারি ভূমি দখলের অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এমন একজন বিতর্কিত ও বিচারাধীন মামলার আসামীকে জাসাস নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, চলমান নারী নির্যাতন মামলার আসামী কীভাবে একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে স্থান পান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com