বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাজাপ্রাপ্ত চেয়ারম্যান নোমান হোসেনকে অপসারণ দাবী

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান নোমান হোসেন এর অপসারণ দাবীতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৯ এপ্রিল একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান নোমান হোসেন আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগ সরকারের আমলে ২০২০ সালে নোমান হোসেন চেয়ারম্যান থাকাকালীন সময়ে টিসিবি’র সরকারী খাদ্য অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তার মালিকানাধিন গোদামে মজুদ রাখা ও আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে সুনামগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩৬/২০২০। উক্ত মামলায় বিজ্ঞ আদালত দোষী সাব্যস্ত করে বিগত ২০২৫ সনের ২৫ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান নোমান হোসেনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। উক্ত মামলায় নোমান হোসেন দীর্ঘদিন কারাভোগের পর গত ১৬ ফেব্রুয়ারী হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিন প্রাপ্ত হয়ে তিনি গত ২৭ ফেব্রুয়ারী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করে চেয়ারম্যানের দায়িত্বভার পূণরায় গ্রহন করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ ও ৩৫ অনুযায়ী নোমান হোসেন চেয়ারম্যান পদে বহাল থাকার যোগ্যতা হারিয়েছেন। আবেদনে নোমান হোসেনকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবী জানানো হয়।
২০২৪ সনের ১৭ অক্টোবর ভারত পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে বিজিবি নোমান হোসেনকে আটক করে। এছাড়াও চেয়ারম্যান নোমান হোসেন হবিগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং থানায় দায়েরকৃত ৩/৪টি মামলার এফ.আই.আর ভুক্ত আসামী।
অভিযোগকারী ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জনস্বার্থে নোমান হোসেনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অনতিবিলম্ব অব্যাহতি/অপসারণ দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com