মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে বাহুবল উপজেলায় বিশেষ মহড়া ও টহল কার্যক্রম জোরদার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) বিকাল ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মিরপুর বাজার, বাহুবল বাজার ও পুটিজুরী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নিয়ে মিরপুর, বাহুবল ও পুটিজুরী বাজারের ব্যস্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ করে কোরবানির পশুর হাট, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”
এদিকে পুলিশের এমন তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com