রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

হবিগঞ্জ পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী মুবিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গত ১০ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে মাহবুবুল বারী চৌধুরী মুবিনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত, দক্ষ, আধুনিক ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। হবিগঞ্জের ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত ও সমাজসেবামূলক পরিবারের সন্তান মাহবুবুল বারী চৌধুরী মুবিন। শিক্ষা, পেশাগত দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের কল্যাণে।
ঢাকার স্বনামধন্য নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে টহরাবৎংরঃু ড়ভ এৎববহরিপয থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং টহরাবৎংরঃু ড়ভ ঐবৎঃভড়ৎফংযরৎব থেকে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে দেশের দুটি বেসরকারি ব্যাংকে প্রায় আট বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন প্রশংসিত। পরবর্তীতে চাকরিজীবন ছেড়ে নিজস্ব ও পারিবারিক ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। মানবিক দায়বদ্ধতা থেকে তিনি প্রতিষ্ঠা করেন “বারী ফাউন্ডেশন” নামে একটি দাতব্য সংস্থা। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার আজীবন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। মাহবুবুল বারী চৌধুরী মুবিন এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন, যারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতা মরহুম রফিকুল বারী চৌধুরী মামুন ছিলেন হবিগঞ্জ শহরের অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি হবিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।
অন্যদিকে তাঁর দাদা মরহুম আব্দুল বারী চৌধুরী ছিলেন ঔ.ক. ্ ঐ.ক. ঐরময ঝপযড়ড়ষ-এর দীর্ঘদিনের প্রধান শিক্ষক। শিক্ষা বিস্তার ও মানুষ গড়ার ক্ষেত্রে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হবিগঞ্জবাসী। মাহবুবুল বারী চৌধুরী মুবিন বলেন, “আমি বিশ্বাস করি, একটি শহরের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে হয় না; প্রয়োজন সৎ নেতৃত্ব, পরিকল্পনা, জবাবদিহিতা এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা। আমি আমার বাবার দেখানো পথ অনুসরণ করে হবিগঞ্জ পৌরবাসীর পাশে থাকতে চাই। মানুষের জন্য কাজ করতে পারাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত, নাগরিকবান্ধব ও পরিকল্পিত হবিগঞ্জ পৌরসভা গড়ে তোলাই তাঁর স্বপ্ন। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী মেয়র নির্বাচনে পৌরবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com