মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৯৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (৪ মে ২০২৬) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৬ টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের পাথরের নিচে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষধ ও জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপির টহলদল হরিণখোলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com