বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নতুন কুঁড়ি স্পোর্টস বালক ফুটবল প্রতিযোগিতায় ॥ নবীগঞ্জকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ বালক ফুটবল প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলা একাদশকে ১-০ গোলে হরিয়ে চ্যাম্পিয়ান হয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বিন্দ্বিতাপূর্ন এই খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধর ৫ মিনিটের সময় হবিগঞ্জ পৌরসভার রাব্বি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে আর কোন গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা। খেলায় অতিথি সারিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌসভার প্রশাসক মোঃ মঈনুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। হবিগঞ্জ পৌরসভা দলের কোচ ছিলেন উজ্জল দাস এবং ম্যানেজার ছিলেন হবিগঞ্জ রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল মতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com