মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনায় ফুসে উঠেছে সারা দেশের মানুষ। বিগত ৩ মাসে শিশু ধর্ষণের মতো শতাধিক ঘটনা ঘটে গেছে। কিন্তু দায়ীদের দৃষ্টান্তমূলক স্বার্থের ঘটনায় প্রায় শূন্যের কোঠায়। দীর্ঘদিনের বিচারহীনতার ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ মহামারীর রূপ নিয়েছে। সম্প্রতি হবিগঞ্জেও শিশু নিপীড়নের কয়েকটি ঘটনা ঘটে গেছে। তাই শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধে দায়ীদের শাস্তি প্রদানে সরকারকে বাধ্য করতে হবে। গতকাল শনিবার (২৩ মে) দুপুর ১২ টায় এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গনে সামাজিক সংগঠন ‘প্রাকৃতজন’ আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা একথা বলেন। প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, চ্যানেল আই হবিগঞ্জের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত চার মাসে সারাদেশে ১২০টিরও বেশি শিশু ধর্ষণের শিকার ও ৭ জন শিশু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এটি কোনো সভ্য সমাজের পরিচয় বহন করে না। নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এটাকে সামাজিক ক্ষত হিসেবে দেখতে হবে। এ দেশ থেকে এসিড সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে সেভাবে নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও হত্যার মতো অপরাধকে বন্ধ করা যেতে পারে। আমরা যারা মেয়ে সন্তানের পিতা বা মাতা তাদেরকে সবচেয়ে বেশি তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। নাগরিকবন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com