মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত জামাল মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলার জহুরা আজিজ ডিজিটাল ব্রিজ স্কেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন বাহুবল উপজেলার ভূগলী গ্রামের তৈয়ব আলীর ছেলে ইরফান মিয়া (২৫)। তিনি বাহুবল মডেল থানার হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়া বাহুবল উপজেলার ভূগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ৪টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি জামাল মিয়ার বাড়িতে গিয়ে দরজায় জোরে ধাক্কা দেয়। এ সময় জামাল মিয়া ও তার স্ত্রী দরজা খুললে আসামিদের হাতে দা, লোহার রড ও লাঠিসোঁটা দেখতে পেয়ে তারা পুনরায় দরজা বন্ধ করার চেষ্টা করেন। পরে আসামিরা জোরপূর্বক জামাল মিয়াকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ফেলে দরজা বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে তার স্ত্রীর চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন এগিয়ে এসে দরজা খুলে দিলে বিষয়টি জানতে পারেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ৬টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী দণিপাড়া গ্রামের একটি ধানতে থেকে জামাল মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ইরফান মিয়াকে গ্রেফতার করে। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর একই মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com