সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

১০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সৈয়দ আলী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী সৈয়দ আলী (৪৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী দিগন্ত বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সূত্র জানায়, বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সৈয়দ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করে। সূত্র মতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ভারতে পালিয়ে যায় সৈয়দ আলী। পরিবারের লোকজনের সাথে দেখা করতে আসে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাসী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com