সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে ভেজাল বিরোধী অভিযান ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ভেজাল বিরোধী অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ও অধিদপ্তরের সহকারী পরিচালকের মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে বাহুবল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে নিখিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, নিউ শান্তিবাগ রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, আদর্শ মিষ্টি ভান্ডার ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে মা মনি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com