মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ও রং মিশ্রণ এবং পোড়া তেল ব্যবহারের অপরাধে দাউদনগর বাজারের আল মদিনা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ওজনে কারচুপি ও মেয়াদহীন পণ্য বিক্রির দায়ে পুরান বাজারের রোজ ফ্লাওয়ার সুইটসকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে একই বাজারের মেসার্স ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা এবং অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের দ্যা হিন্দু হোস্টেলকে ৩ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালে বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ক্ষতিকর হাইডোজ, রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। পাশাপাশি ভাসমান ইফতারি বিক্রেতাদেরকে খাবারে ঢাকনা ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার সামগ্রি তৈরী ও বিক্রির জন্য সতর্ক করে দেন।
এই অভিযানে ৩৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com