রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ফুঁসে উঠেছে খোয়াই ঝুঁকিপূর্ণ অনেক স্থান

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফুঁসে উঠেছে খোয়াই। উজান থেকে প্রবলবেগে নেমে আসা নদীর পানি হু-হু করছে বাড়ছে। গতকাল রাত ১২টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এতে শহর রক্ষা বাধ হুমকীর মধ্যে পড়ে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় খোয়াই নদীর শহর রক্ষা বাধের অনেক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে শহরের কামড়াপুর এলাকায় বাধের কয়েকটি স্থানে গর্ত দিয়ে পানি ভেতরে প্রবেশ করতে থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুর ইসলামসহ সাংবাদিকরা ছুটে যান। জেলা প্রশাসক বাধের গর্ত দিয়ে আসা পানি বন্ধ করতে দ্রুত মাটির বস্তা ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। অপর দিকে শহরতলীর তেঘরিয়া এলাক দিয়েও বাধের গর্ত দিয়ে পানি প্রবাহিত হলে স্থানীয় লোকজন বস্তা দিয়ে মাটি ফেলে বাধ রক্ষার চেষ্টা করেন। খোয়াই নদীর বাধের বিভিন্ন স্থান দিয়ে ফাটল দেখা দেয়ায় শহরবাসীর মধ্যে আতংক বিরাজ করে। অনেকেই রাতভর বাধে অবস্থান নিয়ে পানির অবস্থা পর্যবেক্ষন করেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীতে পানি বাড়ছে। এছাড়া খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার কারণেও নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, নদীর পানি রাত থেকেই নদীর পানি কমতে শুরু করবে বলে আশা করছি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। বাঁধের সে অংশগুলোসহ সব স্থান পর্যবেক্ষণে রয়েছে। কোথাও কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com