শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

প্রেমিকাকে এসএসসি পাশের মিষ্টি খাওয়াতে গিয়ে গণধোলাই খেল প্রেমিক রং মিস্ত্রি জাহাঙ্গীর

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমিকাকে এসএসসি পাশের মিষ্টি খাওয়াতে গিয়ে গণধোলাই খেল মোঃ জাহাঙ্গির মিয়া (২৮)। সে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মৃত এংরাজ মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়া সিলেটে রং মিস্ত্রির কাজ করে আসছে। সে একই গ্রামের স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। চলতি এসএসসি পরীক্ষায় ওই ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এ খবর পেয়ে জাহাঙ্গীর গতকাল প্রেমিকার সাথে দেখা করতে সিলেট থেকে আসে। রাগ প্রায় দেড় টার দিকে জাহাঙ্গীর প্রেমিকার বাড়ি গিয়ে গোপনে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন মেয়ের কক্ষে তাকে দেখতে পায়। এ সময় তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে স্থানীয় মেম্বার সজিম উদ্দিন বানিয়াচং থানায় খবর দেন। পরে এসআই নাজমুল ঘটনাস্থলে এসে জাহাঙ্গীরকে নিয়ে যান। পরে এলাকার মুরুব্বীদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com