শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জলমগ্ন শহর ॥ যেন সাগর তীরে গড়ে উঠা কোন নগরী

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাস্তবে হাঁটুপানি। কিন্তু ছবি দেখলে মনে হবে সাগর তীরে গড়ে উঠা কোন নগরী। হবিগঞ্জের ঐতিহ্যবাহী জালাল স্টেডিয়াম দেখলে এমনই মনে হবে। একই চিত্র হবিগঞ্জ জেলার কর্ণধার জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গণ। পাশাপাশি পুলিশ সুপারের বাসভবনের সড়ক। সেই সাথে

ভি.ভি.আইপিদের বিশ্রামাগার সার্কিট হাউজ প্রাঙ্গণে বয়ে গেছে অথৈ পানির স্্েরাত। এছাড়া শহরের শ্যামলী, সিনেমাহল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর, শায়েস্তানগর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, মোহনপুরসহ পৌর এলাকার দুই-তৃতীয়াংশ আবাসিক এলাকা ছিল জলমগ্ন।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর থেমে থেমে ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জ শহর দুর্ভোগের জনপদে পরিণত হয়।
শহরের অনেক এলাকার লোকজনকে পানিবন্দি অবস্থায় চলাচল করতে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ার পাশাপাশি অনেক স্থানে ড্রেন বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টির পানিতেই শহর জলমগ্ন হয়ে পড়ে। পরিকল্পিত ড্রেনেজ নির্মাণের ব্যবস্থা না করা হলে এই দুর্ভোগ চলতেই থাকবে বলে শহরবাসী মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com