শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে র‌্যাবের অভিযান মাদকসহ এক ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুল আওয়াল (৪৫)। তিনি দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ফেন্সিডিলের পরিমাণ ৭৪ বোতল। গত সোমবার সোয়া ১০টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি আনোয়ার হোসেনসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। অভিযানে হাতুন্ডা গ্রামের আব্দুল আওয়ারের বসত ঘরের সামনের বারান্দায় কাঠ খড়ির নিচ থেকে একটি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ৭৪ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধারসহ তাকে আটক করেন।
র‌্যাব জানায় আব্দুল আওয়াল হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আব্দুল আওয়ালকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com