মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থীদের অবশ্যই বিজয়ী করতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৫ মার্চ, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ মো. আবু জাহির এমপি বলেছেন, সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের নির্বাচিত করুন। তিনি নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে  সকল নেতা কর্মীকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রার্থীদের অবশ্যই বিজয়ী করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের- পুড়াইখলা, উজান শৈলজুড়া, উচাইল বাজার, সাধুর বাজার ও কেশবপুর বাজারে রাতে দলীয় বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, রাজিউড়া, ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল, সৈয়দ আহম্মদ আলী শামীম, এমরান আহমেদ, ফরিদ আহমেদ, কুতুব উদ্দিন, শফিক মিয়া, আব্দুর রউফ, মো. ফিরোজ মিয়া, আব্দুল বারিক, আব্দুল খালেক, জহুর আলী, মানিক মিয়া, সুব্রত দাসসহ দলীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com