মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে বিউটি ধর্ষণ ও হত্যাকারী বাবুল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিউটিকে ধর্ষণ পরবর্তী হত্যার নায়ক বাবুলকে গতকাল পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। তবে তাকে ধরতে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। এদিকে বাবুলের এই লাম্পট্যপনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। বাবুলসহ তার মা-বাবা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
এলাকাবাসী জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রহ্মণডোরা গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০) বিবাহিত এবং দুই সন্তানের জনক। ২০১০ সালে একই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে তাসলিমা আক্তারকে সিলেটের এক প্রবাসীর সাথে বিয়ে দেয়ার পর তার সাথে প্রেমের সম্পর্ক সৃষ্টি করে তাকে পালিয়ে নিয়ে বিয়ে করেন বাবুল। বিয়ের পরও তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের ব্ল্যাকমেইল করে অত্যাচার করার অভিযোগ রয়েছে। তিনি প্রাইমারী পর্যন্ত পড়ালেখা করেছেন বলে স্থানীয়রা জানান। কয়েক বছর ধরে বাবুল অলিপুরে প্রাণ কোম্পানীতে শ্রমিকের কাজ করতেন। বিউটি হত্যাকণ্ডের পরপরই বাবুল গা-ঢাকা দেন।
স্থানীয়দের ভাষ্যমতে ১০/১২ বছর আগে বাবুলের পিতা মলাই মিয়া মারা যান। তার মৃত্যুও স্বাভাবিক মৃত্যু হয়নি। এলাকার কয়েকজনের সাথে আলাপ হলে তারা জানান, লাখাইয়ে ডাকাতিকালে বাবুলের পিতা মলাইকে জনতা গণপিটুনি দিয়ে মেরে ফেলে। পরে তার লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়।
তার মা কলমচান বিবি সম্পর্কে এলাকাবাসী জানান তিনি আবুনি নামে এলাকায় বেশী পরিচিত। এই কলমচান বিবির একাধিক বিয়ে হয়েছে বলেও স্থানীয়রা জানান। একই গ্রামের নাম প্রকাশে জনৈক ব্যক্তি জানান, প্রথমে উমেদ আলী নামে জনৈক প্রতিবেশীর সাথে কলমচান বিবির বিয়ে হয়। পরে নোয়াখালির এক ব্যক্তির সাথে দ্বিতীয় বিয়ে হয়। এই স্বামী বিষপানে আত্মহত্যা করেন। পরে মলাই মিয়ার সাথে তৃতীয় বিয়ে হয়। মলাই মিয়া মারা যাওয়ার পর জনৈক মেম্বারের সাথে বিয়ে হয় বলে জানা গেছে। চলতি বছরে নবপ্রতিষ্ঠিত ব্রাহ্মনডোরা ইউপি নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com