মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে সাংবাদিকতার প্রতিকৃত হাফেজ সিদ্দিক আহমদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৭৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিকতার প্রতিকৃত হাফেজ সিদ্দিক আহমদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় ১নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম খোকন। প্রেসক্লাব সেক্রেটারী এম এ তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ আসাদুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা মোবাশি^র আহমেদ, সাংবাদিক বাদল রায়, এ্যাডভোকেট আবুল আজাদ, নজরুল ইসলাম খান, মাওলানা আব্দুল জলিল ইউসুফি, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মোশাহেদ আলী সাহেদ. রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি মোতাব্বির হোসেন, সাংবাদিক কামরুল হাসান কাজল, কাউছার আহমেদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক উমর ফারুক শাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, সাংবাদিক শেখ নমীর আলী, মখলিছ মিয়া, শিব্বির আহমেদ আরজু, আনোয়ার হোসেন, এস এম জহিরুল ইসলাম নাসিম, ইফতেখার উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দাল হোসেন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com