মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে দার কুপে শ্বশুর খুন, ঘাতক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানে দায়ের কুপে শ্বশুরকে খুনের ঘটনায় জামাতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটেছে। বুধবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে কাশি মুন্ডাকে আটক করে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা রেমা চা বাগানের চানমারি এলাকার চা শ্রমিক কাশী মুন্ডা (৩৫) তার বৃদ্ধ শ্বশুর ভরত মুন্ডার (৬৫) সাথে স্ত্রীকে নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জামাতা ও শ্বশুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাতা কাশী মুন্ডা ক্ষিপ্ত হয়ে শ্বশুর ভরত মুন্ডাকে দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে। এতে ভরত মুন্ডার হাত ও মাথা কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ভরত মুন্ডা মারা যায়। খবর পেয়ে বুধবার (২৮ ফেব্র“য়ারী) সকাল ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ (চুনারুঘাট-মাধবপুর সার্কেল) ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com