বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংঙ্গে পূবালী ব্যাংকে গ্রাহক সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন’’ এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ে পূবালী ব্যাংক লিমিটেড বানিয়াচং বড়বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় ব্যাংক প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক লিমিটেড বানিয়াচং শাখার ব্যবস্থাপক অসীম কুমার শীল’র সভাপতিত্বে ও শাখার কর্মকর্তা পঙ্কজ কুমার সাহার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড গ্যানিংগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক দীপক দাস।
বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ ফজলু মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব হারুন মিয়া ও মোঃ লুৎফুর রহমান। গ্রাহক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব (একাংশের) সেক্রেটারি ইমদাদুল হোসেন খান, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় আচার্য্য প্রমুখ।
সমাবেশে গ্রাহকরা পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম সেবায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করার জন্য জোর দাবি জানান। সমাবেশে বানিয়াচং বড় বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ছাড়াও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com