মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে চেক ড্রাম ও ভুট্টা মাড়াই মেশিন বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং  প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত রবি মৌসুমের ফসলের প্রদর্শনীভূক্ত কৃষক-কৃষানীদের মাঝে আন্তঃপরিচর্যা ও ব্রিফিং ভাতা প্রদানের চেক, ধানবীজ সংরক্ষণের ড্রাম এবং ভুট্টা মাড়াই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকমর্তা আবু হাশেম রাফে, কৃষি অফিসের অফিস সহকারী মাহবুব রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কৃষক-কৃষানীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকার হারে চেক বিতরণ করা হয়। পরে প্রদর্শনী খামারের ধান চাষীদের মাঝে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ ও ভুট্টা চাষীদের মাঝে ভুট্টা মাড়াইয়ের জন্য মাড়াই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com