মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উচাইলে ডাকাত-পুলিশ সংঘর্ষ গুলিবিদ্ধসহ ৬ ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (শংকরপাশা) গ্রামে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়ে ডাকাতদের সাথে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ৬ ডাকাতকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ দুই ডাকাতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই কামাল আহমেদ, এএসআই মৃদুল দাশ, কাওছার, ইয়াছির ও টিপু সুলতানসহ একদল পুলিশ পরোয়ানাভুক্ত আসামী ও দেশীয় অস্ত্র উদ্ধারে উচাইল (শংকরপাশা) গ্রামে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের জানতে পারেন শংকরপাশা গ্রামের আন্তঃজেলা ডাকাতদলের সদস্য লিলু মিয়ার পুত্র বাহার (৩৫) এর বাড়িতে একদল ডাকাত অবস্থান করছে। তাৎক্ষনিক পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ডাকাতদের উপর পাল্টা গুলি ছুড়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের শিশু বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করে। পরে কৌশলে নারী ও শিশুদের রক্ষা করে পুলিশ ডাকাতদের উপর গুলি ছুড়ে। এ সময় লিলু মিয়ার পুত্র বাহার (৩৫), জিতু মিয়ার পুত্র ইউনুছ (৩৫), আবুল কালামের পুত্র ফরহাদ (২১), সফর আলীর পুত্র মানিক (৪৮), করিম মিয়ার পুত্র দুলাল (২০) ও লিলু মিয়ার পুত্র আব্দুল আওয়ালকে আটক করা হয় (২০)। অন্যডাকাতরা এ সময় তাদের সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। গুলি বিনিময়ের ফলে পুলিশের এএসআই ইয়াছির আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত বাহার ও ইউনুছকে হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়েছে। দুপুরে এ নিয়ে হবিগঞ্জ সদর থানায় ওসি ইয়াছিনুল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডাকাতরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে ডাকাতদের লক্ষ্য করে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তাদের কাছ থেকে ১০টি রামদা, ৬টি ছোড়া ও বিপুল পরিমাণ ফিকল, বল্লম ও চাঁপাতি উদ্ধার করা হয়। ডাকাতদের বিরুদ্ধে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ এবং মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ধর্ষণ, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির পৃথক দুইটি মামলা করবে পুলিশ। আজ শনিবার আটকদের কোর্টে প্রেরণের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com