বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে খালেদা জিয়াকে অভিবাদন জানাতে নেতাকর্মীদের ঢল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানাতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যায়। সকাল  ৯ টা থেকে নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় জমায়েত হতে শুরু করে। দলীয় নেত্রীকে স্বাগত জানাতে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নতুন ব্রীজ এলাকা। বেলা ২টায় বেগম খালেদা জিয়া শতাধিক গাড়িবহর নিয়ে নতুন ব্রীজ গোল চত্বরে এসে পৌছে। হাজার হাজার নেতাকর্মীরা মহাসড়কের দুপাশে পেষ্টুন, ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায় এবং সাফল্য কামনা করেন। এ সময় বেগম জিয়া ও তার সাথে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়ির ভিতর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com