বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গহীন অরণ্যে র‌্যাবের ৫ম দফা অভিযান ॥ সাতছড়ি থেকে ১০টি রকেট উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী/মোঃ ছানু মিয়া ॥
চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যের একটি টিলা থেকে ১০টি অ্যান্টি ট্যাংক রকেট উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছে র‌্যাব। এটি র‌্যাবের ৫ম দফা অস্ত্র উদ্ধার অভিযান। ইতোপূর্বে সাতছড়ি গহীন অরণ্যে ৪দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান চালায় র‌্যাব। যে টিলা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেই টিলাটির অবস্থান সাতছড়ি ত্রিপুরা পল্লীর পূর্ব-উত্তর দিকে। ওই টিলার আশপাশে কোন জনবসতি নেই।
অস্ত্র উদ্ধার সমাপ্তির পর গতকাল শনিবার ৩টার দিকে প্রেস ব্রিফিং করেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর প্রধান লেঃ কর্ণেল মুফতি মাহমুদ খান। প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ডিজি অংশ নেয়ার কথা থাকলেও তিনি আবহাওয়া খারাপ থাকার কারণে আসেননি।
মুফতি মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযানে নামে র‌্যাব। গতকাল শনিবার দুপুর পর্যন্ত এই অভিযান চলে। অভিযানকালে ট্যাংকবিধ্বংসী ১০টি রকেট প্রোপেল্ড গ্রেনেড (আরপিজি) শেল উদ্ধার করা হয়েছে। আরপিজি রাশিয়া ও চিনের তৈরী অস্ত্র। এটির শেল ভূমিতে প্রতি সেকেন্ডে ১১৫ মিটার গতিতে এবং আকাশে ৩০০ মিটার গতিতে ছুটতে পারে। এটির আঘাতে ট্যাংক, সাজোয়াযান ও আকাশে উড়ন্ত বিমান-হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। উদ্ধার করা এসব অ্যান্টি ট্যাংক রকেট খুবই শক্তিশালী যা ১৫ কিলোমিটার দূরবর্তী স্থান পর্যন্ত ট্যাংক বিধ্বংস করার সক্ষমতা রয়েছে।
সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ওই এলাকাটিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। দুস্কৃতিকারীরা যাতে এই এলাকাকে ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে র‌্যাব সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আলী আয়দার আজাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ও বিমান চন্দ্র কর্মকার। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ র‌্যাব এবং পুলিশের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে সাতছড়িতে ৪ দফায় ৬ বার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, ১টি বেটাগান, ৬টি এসএলআর, ১টি অটো রাইফেল, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। পরে ১৬ অক্টোবর থেকে ৪র্থ দফার ১ম পর্যায়ে উদ্যানের গহীণ অরণ্যে মাটি খুড়ে ৪র্থ দফায় ৩টি মেশিন গান, ৪টি ব্যারেল, ১৩টি এমজি এমনেশন বক্স, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। সর্বশেষ ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজি’র ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
এছাড়া এসএমজি’র ২০টি, এলএমজি’র ৫টি, এসএলআর-এর ৬টি, ত্রি নট ত্রি’র ৪টি, এমএমজি ২টি, পিস্তলের ২৯টি ও জি থ্রি’র ১২টিসহ মোট ৮০টি ম্যাগজিন, ৫টি ওয়াকিটকি ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও সেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com