সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন সড়ক উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা হাজী মৌলদ হোসেন কাজল সড়ক উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী।
শনিবার দুপুরে উপজেলার কুর্শি ইউনিনয়নের ৪নং ওয়ার্ডস্থ এলাকায় তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ সড়কটির নামফলক উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। কোন ভাবেই মুক্তিযোদ্ধাদের ভুলা যাবে না। তারা আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। আমি জননেত্রী শেখ হাসিনা সরকারের একজন প্রতিনিধি হিসাবে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছি।
তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এডঃ দ্বিপেশ চন্দ্র দাশ, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ, মোঃ হায়দার আলী, রথীন্দ্র কুমার দাশ, তাজ উদ্দীন, ইরেশ দাশ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোজাহিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, নিজামুল হক চৌধুরী রুমেল, গৌতম কুমার দাস, ভানু লাল দাস প্রমূখ।
পরে তিনি একই উপজেলার ১নং ইউনিয়নের লামা হলিমপুর মন্দিরে কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। তিনি এ মন্দিরে একটি সৌর বিদ্যুতের সোলার দেওয়ার কথা বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com