মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে মোবাইল দোকানে চুরি বন্ধের দাবীতে হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় মোবাইল দোকানে চুরি বন্ধ ও চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ করে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। দুর্জয় স্মৃতি সৌধের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও এডঃ রুহুল হাসান শরীফ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এডঃ কামরুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদ আহমেদ চৌধুরী জুয়েল। দপ্তর সম্পাদক দুলাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ইমতিয়াজ, সহ-সভাপতি হানিফ মোঃ সোয়েব, সাংগঠনিক সম্পাদক আরব আলী সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালিব বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক সাজিউর রহমান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, যাদব চন্দ্র দে রন্টু, আব্দুল বাছিত ময়না মিয়া, ব্যবসায়ী নাজমুল মোস্তফা সুগিত, শামীম আহছান, জিশান ইসলাম, রাজিব আহমেদ, জোবায়ের আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিককালে হবিগঞ্জ শহর সহ জেলার বিভিন্ন স্থানে মোবাইল দোকান সহ ব্যবসা প্রতিষ্টানে চুরি বৃদ্ধি পেয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এ অবস্থায় অনতিবিলম্বে চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণকালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুর রহমান ভূইয়া আগামী ৭ দিনের মধ্যে চুরি বন্ধ ও ইতিমধ্যে চুরি যাওয়া মালামাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com