মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের ২০১৭ সালে ২২ যক্ষারোগীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়ে যক্ষা রোগী শনাক্তকরণ লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবি প্রকল্পের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী। বিশেষ অতিথি ছিলেন, হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা, ফিল্ড সুপারভাইজার ম্যানুয়েল ডায়াজ, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুমন, সুকান্ত বৈদ্য ও সঞ্জয় কানু প্রমূখ। সভায় জানানো হয়, চুনারুঘাট উপজেলার ২০১৭ সালে যক্ষায় আক্রান্ত হয়ে ২২ জন মারা যায়। এ সময় প্রায় ৮শ’ রোগীকে সুস্থ করে তোলা হয়। ২০১৬ সালে ৭শ’ ৫৫ জন রোগী শনাক্ত করা হয়। ২০১৭ সালে যক্ষা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাড়ায় ৮শ’ ৫০জন। যা গত বছরের ১২ শতাংশ বেশি। চুনারুঘাটে রোগী অরোগ্য হার ৯৬ শতাংশ। চুনারুঘাটে ফাড়িসহ ২২টি চা বাগানে ব্যাপক হারে যক্ষারোগী সনাক্ত হচ্ছে। গত ৯ মাসে প্রায় ৪শ’ রোগী শনাক্ত করা হয়েছে। তাদেরকে হীডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিনামুল্যে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com