মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ডাকঘর জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থপন করেছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার বাদ জুম্মা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বী এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে তিনি এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত ও সংক্ষিপ্ত পরামর্শ সভায় অংশ নেন। এ  সময় এমপি আবু জাহির মসজিদ নির্মাণ কাজের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
উদ্বোধন ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত পরামর্শ সভায় এমপি আবু জাহির বলেন, আপনারা আমাকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত করার পর থেকে সব ধরণের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের সুবিধা-অসুবিধায় অগ্রভাগে থেকেই কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। এ সময় মসজিদ নির্মাণে স্থানীয় বিত্তবানদের সহায়তা করার জন্য অনুরোধ জানান তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী হরমুজ আলী, ইংল্যান্ড প্রবাসী ইদু মিয়া, তাহের মিয়াসহ বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com