বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুযুবলীগের সহ-সভাপতি ভারপ্রাপ্ত ইউপিচেয়ারম্যান মোশাররফ হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর মনতলা সড়কে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তিনি উপজেলার বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উলা জানান সে ৪ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতা উপর হামলা, মারধোর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর সাথে জড়িত ছিল। বর্তমান অন্তর্র্বতী কালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল। বহর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্য বিরোধী মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান। এরপর যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com