বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুলিশ এসল্ট মামলায় রিহাদ গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চোরাইকৃত মোবাইল উদ্ধার ও চোরদের গ্রেফতারকালে পুলিশের উপর হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ৬ পুলিশ সদস্য আহত হওয়ায়র ঘটনায় দায়েরী মামলায় রিহাদ মিয়া (১৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের আফাজ মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, বিগত ৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় পুলিশ চোরাই মোবাইল ও চোর রিমন ও তার সহযোগি বাবুলকে আটক করলে রিমনের ভাই, বোন, মা ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালায়। এতে ৩ দারোগাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে ওসি শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার এবং রিমনের মা, বোন, ভাইসহ ৪ জনকে আটক করেন। পরবর্তীতে ধৃতরাসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকেই ঘটনার রিমন মিয়াসহ আসামীরা পুলিশি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গতকাল রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ শহরের নতুন বাজার মোড় থেকে রিহাদ মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শেখ মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com