মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের ৯৩টি পূজা মন্ডপে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শারদীয় উৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ৯৩টি মন্ডেপ শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দশমীবিহিত পূজাশেষে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মুর্তির শোভাযাত্রাসহ নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে গতকাল ২রা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর পিংলী নদীঘাটে দেবী দূর্গার বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা পূজা উদযান পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়ের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী ও দপ্তর সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় এ সময় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো কামরুজ্জামান, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, সাহেদুর রহমান, হিমাংশু দাশ, পৌর বিএনপি হিমাংশু সরকার ভজন, পৌর পূজা উদযাপন ফন্ট্রের যুগ্ম আহবায়ক নিতেশ দাশসহ বিভিন্ন পুজা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত নবীগঞ্জ উপজেলার সকল মন্দিরে অত্যান্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করায় পূজারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এক আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠানে পূজারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পরে ঐদিন রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউ-র মন্দিরে সকল ভক্তবৃন্দের মাঝে শান্তিজল ও দেবীদূর্গার আর্শীবাদ সুতা বিতরন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com