শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে বিএনপি অফিস ভাংচুর মামলায় পিতা-পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার ওসির সাড়াশি অভিযানে বিএনপি অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা পিতা-পুত্র গ্রেফতার হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টায় সদর ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর ব্রিজ থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল, কামড়াপুর এলাকার মৃত সফর আলীর পুত্র পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া (৫০), তার পুত্র পৌর ছাত্রলীগের সদস্য সচিব রাকিব আহমেদ সাব্বির (২২)। পুলিশ জানায়, ২০২৩ সালে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে শায়েস্তানগরের বিএনপি অফিস ভাংচুর করা হয়। এ বিষয়ে যুবদল কর্মী মেহরাজ আহমেদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় তারা এজাহারভুক্ত আসামি। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। তবে তাদের গ্রেফতারের পর অনেকে তাদের ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com