বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

সকলের চেষ্টার কারণেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে চৌধুরী বাজার খোয়াই নদীর ঘাটলায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বিসর্জন অনুষ্ঠানে জি কে গউছ বলেন- পূজা আসলেই সকলের মধ্যে একটি অজানা ভয় কাজ করে। সনাতন ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাদের পূজা উদযাপন করতে পারবে কী না। তাই বিএনপি পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সনাতন ধর্মের মানুষের পাশে দাাঁড়িয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আমরা পাহারা দিয়েছি। পূজাকে কেন্দ্র করে দেশের পরাজিত শক্তি যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য বিএনপি সর্বোচ্চ সর্তক অবস্থানে ছিল। সকলের চেষ্টার কারণেই শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত অব্যাহত থাকবে। তিনি বলেন- শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন দিতে সনাতন ধর্মের মানুষের খুব কষ্ট হতো। এই বিষয়টি বিবেচনায় নিয়ে চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীতে একটি ঘাটলা নির্মাণ করে দিয়েছি। পরে মাছুলিয়া এলাকায় আরও একটি ঘাটলা করে দিয়েছি। খোয়াই নদীতে দুটি ব্রীজ নির্মাণ করায় হবিগঞ্জের মানুষ এর সুফল ভোগ করছে। হবিগঞ্জ শহর ভাল থাকলে আমরা সবাই এর সুফল ভোগ করব। তাই আসুন আমরা ভাল কাজের প্রতিযোগীতা করি। আমাদেরকে এ ধরনের আরও ভাল ভাল কাজ করতে হবে, যাতে হবিগঞ্জের মানুষ ভাল থাকতে পারে। মানুষের জন্য কাজ করলে মানুষ প্রতিদান দিতে ভুল করে না। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতে ৩ বার হবিগঞ্জ পৌরসভার মেয়র হয়েছিলাম। সনাতন ধর্মের মানুষ আমাকে উজার করে তাদের ভালবাসা দিয়েছেন। জি কে গউছ বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর উজ্জল দৃষ্টান্ত হচ্ছে হবিগঞ্জ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আছি। আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা ছিল, রাজনৈতিক ভিন্নতা থাকবে, ধর্মের ভিন্নতা আছ, কিন্তু সবার উপরে আমরা মানুষ। এই মানবিক গুনাবলিতে সমৃদ্ধ হয়ে আমরা হবিগঞ্জে বসবাস করছি, এটা আমাদের ঐতিহ্য। আমরা একে অন্যকে ভালোবাসি, এই ভালোবাসা যেন চিরদিন অম্নান থাকে, এটাই হউক সকলের প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, পৌর প্রশাসক মঈনুল হক, পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি নলিনীকান্ত রায় নিরু, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্টের জেলা সভাপতি এডভোকেট মিঠু চন্দ্র গোপ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com