বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর অধীনন্থ “তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার” প্রকল্পের আওতায় হবিগঞ্জ ৫নং কূপের ওয়ার্কওভার কার্যক্রম গত ২৪ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন, বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক


(আরডিএম), বিজিএফসিএল এর মহাব্যবস্থাপকগণ, বাপেক্স এর মহাব্যবস্থাপকগণ এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ বিজিএফসিএল ও বাপেক্স এর অন্যান্য কর্মকর্তাগণ। কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বর এর মধ্যে শেষ হবে আশা করা যাচ্ছে। সফল ভাবে ওয়ার্কওভার শেষে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত প্রায় ১০-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ করা সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ ৫নং কূপটি ১৯৮৮ সালে ৩৫২১ মি. গভীরতায় খনন করা হয়। ১৯৯২ সালে ফেব্রুয়ারি থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com