শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বৈষম্য বিরোধী একাধিক মামলার আসামী উজ্জ্বল এখনও অধরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম বিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামী শাহ গোলাম জিলানি উজ্জ্বল এখনো অধরা রয়েছে। বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা মরহুম শাহ জানু মিয়ার ছেলে উজ্জ্বল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অভিযোগ রয়েছে, উজ্জ্বল শহরের সিনেমা হল রোড এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দীনের বাসা চৌধুরী ভবনে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে। দীর্র্ঘদিন ধরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দীনের ঘনিষ্ট লোক হিসেবে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে। বুরহান উদ্দিন বাসা থেকে পালিয়ে গেলেও সে ওই বাসায় অবস্থান করে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে। এছাড়া গোপনে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করায় সে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এতে মামলার বাদীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com