মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় পৃথক দুটি অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলার দুটি ¯’ানে এসব অভিযান পরিচালিত হয়। চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৌরসভার নতুনবাজার বান্নিপার্ক রেস্টুরেন্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডী মাজার গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ আরও দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরদিকে চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পৌর এলাকার নতুনবাজারের বান্নিপার্ক রেস্টুরেন্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিল। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com