শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জে অর্ধেক টমটম চলাচল করায় শহর ছিল যানজট মুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটম মোট সংখ্যার অর্ধেক চলাচলের উদ্যোগ নেয়ায় মঙ্গলবার হবিগঞ্জ শহর ছিল যানজট মুক্ত। এবারের দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষের অনুরোধে টমটম মালিক শ্রমিক নেতৃবৃন্দ দুইদিন মোট সংখ্যার অর্ধেক টমটম না চালানো সিদ্ধান্ত নেন। অটোরিক্সার মালিক শ্রমিক নেতৃবৃন্দ দুদিন সীমিত আকারে অটোরিকশা চালানোরও সিদ্ধান্ত নেন। পাশাপাশি পৌরসভার ভলান্টিয়ারদের সাথে অটো রিক্সার মালিক শ্রমিক নেতৃবৃন্দের ভলান্টিয়ার এগিয়ে আসেন। ফলশ্রুতিতে মঙ্গলবার হবিগঞ্জ শহরে চিরচেনা যানজট একেবারেই ছিলনা। অধিকন্তু পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে পৌরসভার টিম শহরের বিভিন্ন পয়েন্টে নিবিড় মনিটরিং করেন। দুপুরের পর বেশ কিছু টমটম সিদ্ধান্তের ব্যত্যয় করায় সাময়িকভাবে পৌরসভায় আটক রাখা হয় এবং বুঝানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পৌরসভার নিবিড় মনিটরিং এর কারণে মঙ্গলবার শহরে যানজট ছিল না বললেই চলে। পৌর নির্বাহী কর্মকর্তা জানান বুধবারও শহরে অর্ধেক টমটম চলাচল করবে। ফলে দুর্গাপূজার সময় দুদিন যানজট মুক্ত রাখা সম্ভব হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন। পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ১ হতে ৬৫০ নাম্বার পর্যন্ত টমটম চলবে। বুধবার ৬৫১ নাম্বার হতে ১৩০০ নাম্বার পর্যন্ত সিরিয়ালের টমটম চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com