বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

টাইফয়েড টিকা ক্যাম্পিং নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাইফয়েড টিকা ক্যাম্পিং হবিগঞ্জ সদর উপজেলার কো-অর্ডিনেশন মিটিং গতকাল বিকালে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপত্বি করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালকুদার। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইমরানুল হক তালুকদার। বক্তব্য রাখেন- দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোঃ ফজলুর রহমান, ইউএফপিও গৌতম চন্দ্র রায়, শাহজালাল হাই স্কুলের প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদার, পইল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, উচাইল শাহ মজলিশ দাখিল মাদ্রাসার সুপার এরশাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দীপক বিশ্বাস প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, টাইফয়েড টিকাটি খুবই গুরুত্বপূর্ণ। হবিগঞ্জ সদর উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর যাতে এ টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা চাই সকলের সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার প্রতিটি শিশু কিশোর এই টিকা গ্রহন করুক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com