সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উপজেলা দিবসে জাপার আলোচনা সভায় বক্তারা ॥ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বাহিরে রেখে নির্বাচনের পায়তারা করছে একটি মহল

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা হয়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জালাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, সাংগঠনিক সম্পাদক আবু বকর খান, জাপা নেতা হাজী নোমান মোল্লা, মোঃ আব্দুল আওয়াল, ফজল আহমেদ অজল, মোঃ তাহির মিয়া, আব্দুল আওয়াল, সোহেল আহমদ রানা, মোঃ সেলিম খান জুনায়েদ, মোঃ ইসলাম উদ্দিন, রামিম আহমেদ, রহিম মিয়া, জাহেদুর রহমান জাহেদ, আব্দুল কাইয়ূম, মোঃ বাবুল মিয়া, মোঃ নাসির উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বিচার বিভাগ পৃথকীকরণসহ প্রতি উপজেলায় পুর্নাঙ্গ উপজেলা পরিষদ পুনঃস্থাপনের দাবি জানান। বক্তারা বলেন, আগামী নির্বাচনে একটি মহল জাতীয় পার্টিকে বাহিরে রেখে নির্বাচনের পায়তারা করছে। অতীতে জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হয়নি। ভবিষ্যতেও বাংলার মাটিতে জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন অনুষ্টিত হবে না। আইন শৃংখলা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার জন্য জাতীয় পার্টির নেতৃবৃন্দ দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com