বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলায় সাপে কাটা রোগীর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডাক্তারদের অবহেলায় সাপে কাটা এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোর বেলা সদর উপজেলার ছোট বহুলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা বড়বাড়ি গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন কে সাপে কামড় দিলে পর হাসপাতালে নেওয়া হলেও, প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রাণ হারান মাহমুদা ঘটনাটি ঘিরে এলাকায় ােভ ছড়িয়ে পড়েছে।ভোরবেলায় মাহমুদা খাতুন পালং থেকে নিচে নামার সময় সাপে কামড়ালে পরিবারের সদস্যরা দ্রুত পায়ে কাপড় বেঁধে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। রোগীর স্বজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক প্রেসক্রিপশনে এন্টিভেনম ইনজেকশন লিখে বাইরে থেকে আনতে বলেন। কিন্তু হাসপাতালের ফার্মেসিতে কিংবা শহরের অন্যান্য ওষুধের দোকানে দুই ঘণ্টা খোঁজ করেও তা পাওয়া যায়নি। পরে দেখি ডাক্তারের কাছেই আছে কিন্তু ততক্ষণে রোগী মারা যায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতালের পরিবেশ। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম থাকলেও চিকিৎসক তা সময়মতো ব্যবহার করেননি। সরকারি চিকিৎসা ব্যবস্থার এমন উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com