বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রয়োজনীয় ডিগ্রি না থাকা সত্বেও রোগীকে এনেস্থেশিয়া দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ প্রয়োজনীয় ডিগ্রী না থাকা সত্বেও রোগীকে এনেস্তেশিয়া দিচ্ছেন বলে আজমিরীগঞ্জের এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
প্রকাশ আজমিরীগঞ্জ পৌরসভার চরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডা. মো. তাসরিফ রাউফি। প্রয়োজনীয় ডিগ্রি না থাকা সত্বেও রোগীদের এনেস্থেশিয়া দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ডা, মো. তাসরিফ রাউফি রোগীদের নিকট প্রদত্ত ব্যবস্থাপত্রে তার ডিগ্রী এমবিবিএস (ডিইউ) পিজিটি (অ্যানেসথেসিয়া) উল্লেখ রয়েছে। যা এনেস্থিশিয়া করার উপযোগী নয় অর্থাৎ উল্লেখিত ডিগ্রিধারী এনেস্থেশিয়া দেয়ার আইনগত কোনো বৈধতা নেই। পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) হাসপাতাল ও ক্লিনিক সমূহ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা কর্তৃক ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ জারিকৃত এক অফিস আদেশে জানা যায়, বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ আবেদনবিদ এনেস্থেটিস্ট ছাড়া যে কোনো ধরণের অপারেশন/ সার্জারি/ ইন্টারভেনশিয়াল প্রসেডিউর করা যাবে না। সকল বেসরকারি নিবন্ধিত / লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল/ ক্লিনিক লেবার রুম প্রটোকল অবশ্যই মেনে চলতে হবে। এ ছাড়াও নিবন্ধিত / লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল/ ক্লিনিকে অপারেশন থিয়েটারে অবশ্যই অপারেশন থিয়েটার ইটিকিউটি মেনে চলতে হবে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, ইকবাল হোসেন জানান, পিজিটি ডিগ্রীধারীর এনেস্থেশিয়া দেয়ার কোন বিধান বা আইনগত বৈধতা নেই। এনেস্থেশিয়া দিতে হলে চিকিৎসককে অবশ্যই ডিপ্লোমা (ডিএ) কোর্স সম্পন্ন করতে হবে।
একজন রোগীর এক হাতে অপারেশন হবে। তাকে পুরো অবশ না করে শুধু এক হাত অবশ করা সম্ভব। কিংবা গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি ব্যথামুক্ত করার জন্য ‘এপিডুরাল এনালথেসিয়া’ (প্রসব ব্যথার অনুভূতি অনেকাংশে কমিয়ে আনার জন্য শরীরের নিচের অংশ আংশিকভাবে অবশ করা) এর ধারণা এখন প্রচলিত। অ্যানেস্থেসিওলজিস্টরা শুধু অপারেশনের সময় যে ব্যথামুক্ত রাখেন তা নয়। অপারেশন পরবর্তী দীর্ঘসময় ব্যথামুক্ত রাখা আধুনিক অ্যানেস্থেসিয়া একটি অংশ।
অর্থ্যাৎ পেটের ভেতর অপারেশন চলছে কিন্তু আপনি ঘুমন্ত, কিছুই টের পাচ্ছেন না অথবা আপনি জেগে আছেন। শরীরের যে অংশে অপারেশনের আগেও ব্যথা ছিলো, এখন সার্জনের কাটাকাটির সময়েও আপনি ব্যথা অনুভব করছেন না। ঠিক এই কাজটাই সম্ভব করেছে চিকিৎসাবিজ্ঞানের অদ্ভুত এক আশীর্বাদ অ্যানেস্থেসিয়া। এই পুরো সময়টাতে যিনি আপনাকে দেখাশোনা করার দায়িত্বে থাকেন চিকিৎসাবিজ্ঞানে অ্যানেস্থেসিওলজিস্ট (অবেদনবিদ)। শুরু থেকে শেষ অব্দি আপনার নিরাপদ সার্জারি নিশ্চিত করাই একজন অ্যানেস্থেসিওলজিস্টের প্রধান দায়িত্ব। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার শরীরের অক্সিজেনের মাত্রা, রক্ত চাপ, শরীরের সমস্ত জায়গায় রক্তপ্রবাহসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভারসাম্য রক্ষা নিশ্চিত করে থাকেন তিনি। সার্জনের আগে অ্যানেস্থেসিয়লজিস্টের কাজ শুরু হলেও শেষ হয় ঘুম ভাঙানোর মধ্য দিয়ে।
কখন জ্ঞান ফিরবে ? আদৌ জ্ঞান ফিরবে তো? এত ছোট বাচ্চা, কোন সমস্যা হবে না তো? এই প্রশ্নের উত্তর অনেকটা আপেক্ষিক। খুব ব্যতিক্রম না হলে রোগীর জ্ঞান না ফেরার কোন কারণ নেই। এখন ব্যতিক্রম হলো বয়স্ক রোগী, জটিল রোগ, বড় সার্জারি, দুর্বল শারীরিক অবস্থা, হৃদরোগ, শ্বাসজনিত সমস্যা, কিডনি, লিভার, এমন বেশ কিছু কারণ আছে যার ফলে অ্যানেস্থেসিয়া ও সার্জারি দুটোই বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অর্থাৎ নিরাপদ ও সফল অপারেশনের অন্যতম প্রধান হাতিয়ার হলো অ্যানেস্থেসিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com