মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে নিখোঁজের পরদিন নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নিখোঁজের পরদিন নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামসংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের (১২) মরদেহ উদ্ধার করে স্বজনরা। ইজাজুর কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরের পর পড়া শেষে মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পান না তারা। শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল আনুমানিক সাড়ে ১০টায় ব্রিজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com