শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনীসহ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য ও চকলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী এস এ পরিবহন কাভার্ড ভ্যান (রেজি. নং-ঢাকা মেট্রো অ-১৩-১০০২) সন্দেহভাজনভাবে থামানো হয়। ভ্যানটির পেছনের দরজা খুলতেই পুলিশ দেখতে পায় বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কসমেটিকস ও অন্যান্য প্রসাধনী পণ্য যা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছিল।
পরে কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে পণ্যগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ নানা ধরনের প্রসাধনী ও খাদ্যপণ্য। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা। আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যানচালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে হেলপার মোঃ সৌরভ আলী (১৯)। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়। জাতীয় অর্থনীতিকে তিগ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধেও আমরা প্রতিনিয়ত কাজ করছি। শায়েস্তাগঞ্জের এই অভিযান তারই প্রমাণ।” তিনি আরও জানান, পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে থানার নজরদারি আরও জোরদার করা হবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, “জব্দকৃত পণ্য, কাভার্ড ভ্যান এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” অন্যদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করে বলেন, পুলিশের এমন উদ্যোগ মহাসড়কে অবৈধ পণ্যের প্রবাহ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com