বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৈকুন্ঠপুর চা বাগান বন্ধ ঘোষণা দুশ্চিন্তায় শ্রমিকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আমানত শাহ মালিকানাধীন বৈকুন্ঠপুর চা বাগান হঠাৎ করেই বন্ধ (লেঅফ) ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার মালিক পক্ষের এ ঘোষণার নোটিশ দেখে বাগানের সাড়ে চারশাধিক শ্রমিক হতাশায় পড়েছেন। বাগানের ম্যানেজার শামসুল হক ভূঁইয়ার বাংলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও তাকে জোরপূর্বক বাগান থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাগানটি বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। শ্রমিকরা জানান, বাগান বন্ধের নোটিশ দেখে তারা গভীর উদ্বেগে পড়েন। পরে সোমবার সকাল ১১টার দিকে কারখানা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৈকুন্ঠপুর চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি অনিল ভুমিজের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে বাগান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, একটি চা বাগান লেঅফ ঘোষণার জন্য যৌক্তিক কারণ থাকা প্রয়োজন, কিন্তু বৈকুন্ঠপুরে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। শ্রমিকদের দাবি, বাগান বন্ধ থাকলে শত শত শ্রমিক পরিবার খাদ্য ও জীবনযাপনে মারাত্মক সংকটে পড়বে। তারা দ্রুত বাগান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যদি বাগান অচিরেই চালু না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।” বাগানের উপ-ব্যবস্থাপক মহি উদ্দিন বলেন, “ম্যানেজার শামসুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার ওপর হামলা চালানো হয়েছে এবং বাংলো ভাঙচুর করা হয়েছে। কোনো অভিযোগ থাকলে তা কোম্পানিকে জানানো উচিত ছিল। কোম্পানি বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত।” তিনি আরও বলেন, “ম্যানেজারের ওপর হামলার পর তার নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় মালিক পক্ষ বাগান চালু রাখা সম্ভব নয় বলে বন্ধ ঘোষণা করেছে।তিনি আরো বলেন,গত ১০ বছর ধরে বাগানে মোটা অংকের টাকা লোকসান হচ্ছে।প্রতি বছর গচ্ছা দিয়ে মালিক বাগান চালু রেখেছে।এখন এই ঘটনার জন্য এ বছর লোকসান আরো বাড়বে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, এ ঘটনায় বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকরা আশা করছেন প্রশাসন ও মালিক পক্ষ দ্রুত আলোচনায় বসে বাগানটি পুনরায় খুলে দেবে, যাতে শত শত পরিবার অনিশ্চয়তা থেকে মুক্তি পায়।এভাবে বাগান বন্ধ করা ঠিক হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com