বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ি ভস্মীভূত ॥ ক্ষতি ৫০ লাখ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মেস্তুর বাড়ীতে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসবাড়ি এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গত ২৭ অক্টোবর রাত পৌনে ৪ টার দিকে সুভাস সুত্র ধরের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদ্যুৎ এর মিটার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সুভাস সুত্রধরের ফার্নিচারের ব্যবসায়ীক আধাপাকা টিনশেড প্রতিষ্ঠানটির ফার্নিচারের আধুনিক যন্ত্রপাতি মেশিন, ফার্নিচার, কাঠ, ৫ ভরী স্বর্ণালংকার, ফ্রিজ, আলমিরা সহ ঘরের সম্পুর্ন মালামাল সহ ৪০ লাখ টাকার মালামাল সম্পূর্র্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও তার বড় ভাই মৃত অমুল্য সুত্রধরের একটি পাকাঘর, রুপম সুরধর, দিপন সুত্রধর ও দুলাল সুত্রধরের আরো ৩টি পাকা বসতঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আরো ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। খবর পেয়ে মাধবপুর সদর থেকে ২টি ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর মধ্যে অগ্নিকান্ডে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সব মালামাল সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।সরে জমিনে গিয়ে দেখা গেছে ৫ টি পরিবারের সবকিছু হারিয়ে পরিবারের সকল সদস্য দিশে হারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা তাদের সাহায্যার্থে সরকারসহ বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। এদিকে ঘটনার খবর পেয়ে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সুভাস সুত্রধরের ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান এবং খোঁজ খবর নেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে আরো সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com